বন্ধু আমার মনের পাখি বন্ধু আমার ছবি, বন্ধু আমার সুখের সাথী বন্ধু আমার রবি । বন্ধু আমার কান্না-হাসি বন্ধু আমার বল, বন্ধু আমার রাগ-অনূরাগ আমার বাঁচার জল । বন্ধু আমার জীবন রশ্মি আমার কাননের ফুল, বন্ধু আমার দুঃখের সাথী আমার একুল -ওকুল।