তোকে পেতে না পেতেই হারানোর ব্যথা আমায় ঘিরে ধরছে
ভালবাসি ভালবাসি ? তোকে পেতে না পেতেই, তোকে হারানোর ব্যথা আমায় ঘিরে
ধরেছে ।। ভালবাসবি তো আমায়, পাশে থাকবি তো, কখনও ছেড়ে যাবি না তো? যখন
তুই দূরে থাকিস, হাজারো প্রশ্ন উকি দিয়ে যায় আমার মনে। আমি যে তোর কাছে
বড্ড অসহায় রে। তোকে আমার হাজার বার বলতে ইচ্ছে করে ।। ভালবাসি- ভালবাসি-
ভালবাসি... তোর দিকে তাকালেই, ইচ্ছে করে জনম ভর এভাবেই তাকিয়ে থাকি। তোর
হাসি, আমার ভালবাসাকে হাজার গুন বাড়িয়ে দেয়। ইচ্ছে করে চাঁদনী রাতে তোর
কোলে শুয়ে জোছনা দেখি। ইচ্ছে করে তোকে নিয়ে হারিয়ে যাই দূর অজানায়।
ইচ্ছে করে তোর সাথে নির্গুম রাত কাটাই। জোছনার রং ছুঁয়ে তুই আর আমি জেগে
থাকব, স্বপ্ন দেখব, হারাব কোন এক অজানায়। পড়ন্ত কোন এক বিকেলে গল্প বুনব
ভালবাসার। তোর বাড়ানো হাত ধরে ভেসে যাব ভালবাসার কল্পলোকে। মাঝে মাঝে খুব
ভয় হয় রে। তোকে হারানোর ভয়। তোকে ছাড়া আমি নিঃস্ব, বাঁচতে পারবনা রে।
তোর হাসির শব্দ না শুনলে আমার মনে স্বস্থি আসেনা। পারবি তো, আমায় বেধে
রাখতে, ভালবাসতে। তুই ছাড়া আমি তো শুধুই কল্পনা। ভালবাসি তোকে আমার
আর্তনাদে ।।
