বন্ধু আমার .....
বন্ধু আমার মনের পাখি
বন্ধু আমার ছবি,
বন্ধু আমার সুখের সাথী
বন্ধু আমার রবি ।
বন্ধু আমার কান্না-হাসি
বন্ধু আমার বল,
বন্ধু আমার রাগ-অনূরাগ
আমার বাঁচার জল ।
বন্ধু আমার জীবন রশ্মি
আমার কাননের ফুল,
বন্ধু আমার দুঃখের সাথী
আমার একুল -ওকুল।
(মহসিন ফরিদ রাঙ্গুনিয়া
স্টুডেন্ট, ইসলামিক রিসার্চ সেন্টার বসুন্ধরা, ঢাকা )
