কেউ জানেনা মালাকুল মাউত কখন কোথায় কার কাছে এসে হাজির হয়...
একবার মালাকুল মাউত সুলাইমান (আঃ)
এর পাশ দিয়ে যাচ্ছিলেন।
অবশেষে হিন্দুস্থানেই তার জান কবজ হল।
তিনি সুলাইমান (আঃ) এর সভাসদের কোন
এক
ব্যাক্তির দিকে অপলক দৃষ্টিতে
তাকাচ্ছিলেন।
ঐ ব্যক্তিটি সুলাইমান (আঃ) কে বলল,উনি
কে?
তিনি বললেন,মালাকুল মাউত।
সে বলল,হয়ত উনি আমার জান কবজ করতে
চাচ্ছেন।
তাই আপনি বাতাসকে বলুন,
আমাকে বহন করে হিন্দুস্তান রেখে আসতে।
সুলাইমান (আঃ) এটাই করলেন।
লোকটি চলে যাওয়ার পর মালাকুল মাউত
সুলাইমান (আঃ) কে বললেন,
আমি অবাক হয়ে এই ব্যাক্তিটির দিকে
তাকাচ্ছিলাম এই জন্য যে,
আমাকে তার প্রান হিন্দুস্তানে হরণ করতে
বলা হয়েছে অথচ
সে আপনার নিকট (ফিলিস্তিনে) বসা!
অবস
(তাফসীরে রুহুল মা'আনী)
মানুষ তার জন্মস্থান বলতে পারলেও
নিশ্চিতভাবে বলতে পারেনা কোথায় তার
মৃত্যু হবে।
এ সম্পর্কে পবিত্র কোরআনে আল্লাহ বলেন,
ﻭَﻣَﺎ ﺗَﺪْﺭِﻯْ ﻧَﻔْﺲٌ ﺑِﺎَﻱِّ ﺍَﺭْﺽٍ ﺗَﻤُﻮْﺕُ
"কেউ জানেনা কোন দেশে সে মৃত্যুবরণ
করবে'।
(সূরা লোকমান,আয়াত-৩৪)
আল্লাহর রাসূল বলেন,
ﺍﺫﺍ ﺃﺭﺍﺩ ﺍﻟﻠﻪ ﻗﺒﺾ ﻋﺒﺪ ﺑﺄﺭﺽ ﺟﻌﻞ ﺍﻟﻴﻬﺎ ﺣﺎﺟﺔ ﻓﻠﻢ ﻳﻨﺘﻪ ﺣﺘﻰ ﻳﻘﺪﻣﻬﺎ
আল্লাহ যখন কোন ভূমিতে তার বান্দার
প্রান হরণ করার ইচ্ছা করেন,
তখন সেখানের প্রতি তার কোন প্রয়োজন
ফেলে দেন,
যার কারনে তার কোন উপায় থাকে।
- মহসিন ফরিদ
