Header Ads

'জীবন' একটি শব্দ ....

'জীবন' তিন অক্ষরে গড়া ছোট্ট একটি শব্দ, যেটির উচ্চারণে  ব্যয় হয় না
এক সেকেন্ডেরও বেশি সময়...
কিন্তু,
এই ছোট্ট শব্দটিকে সার্থক করে তোলা
আর সুন্দরভাবে সাজানো
চাট্টিখানি কথা নয়!
আমরা, এই শব্দটিকে ঘিরেই দেখি সহস্র স্বপ্ন , হৃদয়ে বুনি ভালোবাসা, সাজাই পৃথিবীর সবকিছু...
তবু, এই শব্দটিকে সাজিয়ে তোলার আগেই
আমাদের অনেকেই বন্দী হয়ে যাই
কাফনের শুভ্র খাঁচায়!
জীবন, তিন অক্ষরের ছোট্ট একটি চেনা শব্দ
তবুও,
পুরোপুরি চেনা যায় না এই শব্দটিকে!!

(মহসিন ফরিদ রাঙ্গুনিয়া স্টুডেন্ট, ইসলামিক রিসার্চ সেন্টার বসুন্ধরা, ঢাকা)

Powered by Blogger.