প্রিয় সাথী....
প্রিয় সাথী, এখনো তোমায় ভেবে...।
মাঝে মাঝে বুকের মাঝে প্রচন্ড আলোড়ন
সৃষ্টি হয়। চোখের
পানিতে ভিজে যাওয়া মাটির
খাচা ভেঙ্গে সুখের পাখিটা উড়াল
দিতে চায় সীমাহীন শূন্যতায়। অতীতের রঙিন
স্মৃতিগুলি একটা কালো পর্দা ভেদ করে আমার
সপ্নে ঝাপসা হয়ে ধরা দেয়। অতিপরিচিত
নি:শ্বাসের শব্দে জেগে উঠি। আর
ঘুমাতে পারিনা। অপেক্ষা করি আলোকিত
ভোরের সূর্যের। কিন্তু অপেক্ষার রাত্রি বড়
দীর্ঘ...। কিছুতেই কাটতে চায়না।
জেগে জেগে এত দীর্ঘ
রজনী পাড়ি দিতে আমার বড়ই কষ্ট হয়। কিছু কিছু
অপেক্ষার কোনো প্রাপ্তি নেই !! হয়ত
অপ্রাপ্তির সুখ টাকে ধরতেই আমার এই
ক্লান্তিহীন অপেক্ষা...!!
( মহসিন ফরিদ রাংগুনিয়া )
