সন্ধ্যার শহর...
আকাশের গায়ে সন্ধ্যার নীরবতা
সূর্য দিনকে দিচ্ছে বিদায়
পাখিরা ফিরছে নিজেদের নীড়ে
বন্ধুর মুখ হারাচ্ছে ভিড়ে
চারিদিকে দিনশেষের ব্যস্ততা!
সড়কগুলোতে বিচিত্র হর্নে মুখর
অসংখ্য যানবাহন
নীড়ে ফেরা পাখিরা বড়গাছের পাতার
ফাঁকে
করছে কূজন!
ছুটছে গাড়ি
ছুটছে মানুষ
জীবিকার তাগিদে নিরন্তর...
একটু খানি
মুছতে গ্লানি
নিশুতির প্রতীক্ষায় সন্ধ্যার শহর!!
----- মহসিন ফরিদ রাঙ্গুনিয়া
