Header Ads

মা....


চলার পথে দেখি কতো
হাজার রকম মুখ
কোন মুখেই পাই না তবু
মাকে দেখার সুখ।
এই শহরে চোখ-ইশারায়
কতো জনে হৃদয় নাড়ায়
পাই না তবু কারো চোখেই
মায়ের চোখের মায়া,
মায়ের চোখের তাঁরায় যে ভাই
বেহেশতেরই ছায়া!
কতো মানুষ কতো ছলে
আপন-আপন কথা বলে
স্বার্থ ছাড়া হয় না তবু
কেউ কখনো আপন,
স্বার্থবিহীন আপন যে ভাই
মা কেবল একজন!
দুখভরা এই জীবনে তাই
দুখ থাকে না আর

দুখের দিনে পাই যখনি
স্নেহের পরশ মা'র।

Powered by Blogger.