Header Ads

কাল বৈশাখী ঝড়


কাল বৈশাখী ঝড় ঈশান কোণে বাসা; তোমার মগজ জানি পাগলামীতে ঠাসা। নিকষ-কালো মেঘ যেনো সঞ্চিত আবেগ, তোমার সাথে মেঘের ক্যানো নিবিড় ভালোবাসা। পেখম মেলে আসো সোনা- রোদে গা-ভাসিয়ে মিষ্টি ক’রে হাসো। থমথমে ভাব যেই দেখা যায় ‘এই বুঝি সে এলো’ ঘন আঁধার নামলো হঠাৎ ভাবনা এলোমেলো। হঠাৎ নাভিশ্বাস একি সর্বনাশ! শিলা-বৃষ্টি ডানার নিচে করছে বসবাস। জীর্ণ কুটির, গাছ গাছালী কোলের শিশু, পক্ষি শাবক মাঠের কিষাণ, মাঝি-মাল্লার গৃহ বধূ, মাঠের রাখাল গ্রাম-গঞ্জের পথিক যত ভয়ে কাঁপে সন্ধ্যা-সকাল সে খবর কী রাখো? রুদ্ররোষে তোমার গতি যখন হঠাৎ থামে স্বস্তি এবং শান্তিধারা বৃষ্টি হয়ে নামে।
Powered by Blogger.