কেউ জানে না কোন্ গভীর ব্যথায় নীল হয়ে আছি এই আমি… কেউ বোঝে না কোন্ অব্যক্ত অভিমানে কী বড্ড খারাপ আছি! আমি ভাল নেই, সত্যিই ভাল নেই। তুমি কি বেশ আছ? আমায় পুড়িয়ে কোন্ অনলে স্বস্তির মরীচিকা সারারাত খুঁজেছ?