Header Ads

প্রিয় বোন তোমাকেই বলছি...

কে বলেছে তোমায় চেহারা খুলে রাখা জায়েজ?
চেহারা পর্দার অন্তর্ভুক্ত নয়...!?
আনন্দ বেদনার অনুভূতি কোথায় প্রকাশ পায়?
চোখের আবেদনময়ী ভাষা, তার চিত্তহারী আকর্ষণ
কোথায় লুকিয়ে থাকে?
কোথায় ফুটে উঠে পছন্দ -অপছন্দের অভিব্যক্তি?
কোথায় ফুটে উঠে রুপ-লাবন্যের আলোকিত পংক্তিমালা?
ভালাবাসা ও ঘৃণার শব্দমালা?
শুধু এবং শুধু এই চেহারায়ই নয় কি? শুধু এবং শুধু এই
চোখেই নয় কি? তবুও
কি তুমি চেহারা খুলে রাখাকে জায়েজ বলবে???
মনে করো; তোমার সামনে সাতজন মহিলার চেহারা নয়-শুধু
তাদের হাতের ছবি দিয়ে বলা হলো-'হাত দেখে বলে দাও
তো, এদের মধ্যে কে সবচে' সুন্দর?'
তখন তুমি কি দু'চোখ বিস্ফারিত
করে বলবে না যে,'কখনো আমি ফায়সালা দিতে পারবো না!
শুধু হাত দেখে কি করে আমি এর ফায়সালা দিতে পারি?
অনেক অসুন্দর মেয়ের হাতও সুন্দর হয়ে থাকে!!
সুতরাং শুধু হাত দেখে সুন্দরতম মহিলাকে খুঁজে বের
করা অন্যায় নয় শুধু-অসম্ভব ও অযৌক্তিক। '
কিন্তু তোমার সামনে যদি তুলে ধরা হয় সাতজন মহিলার
চেহারার ছবি, তবে তুমি কি অনায়াসেই
বলে দিতে পারবেনা তাদের মধ্যে কে সবচে' সুন্দর?
নিশ্চয়ই পারবে!তাদের হাত-পা দেখার
কি কোনো প্রয়োজন হবে? মোটেই না!
তাহলে কি প্রমাণিত হলো? চেহারা খুলে রাখার কি কোন
অবকাশ আছে? চেহারা খুলে রাখলে কি পর্দার উদ্দেশ্য
অর্জিত হবে?
সুতরাং নির্দ্বিধায় বলা যায় যে,চেহারা নারী-সৌন্দর্যের
মূল আকর্ষণ ও কেন্দ্রস্থল হওয়ার কারণে তা ফেতনা ও
দুর্ঘটনারও সবচেয়ে বড় কারণ।
আর ফেতনা ও দুর্ঘটনার বড় কারণ হওয়ার কারণেই
তা ঢেকে রাখতে হবে।
সুতরাং বোন আমার!___
বলো তো,সকল সৌন্দর্যের আধার যদি তোমার এই
চেহারায় না থাকে,এই
চোখে না থাকে,তাহলে আছে কোথায়?
তাহলে তা কেনো ঢেকে রাখবেনা? কেনো পর পুরুষের
সামনে তা খোলা রেখে ফেতনার দরজাটাও খুলে দেবে?
মনে রাখবে; ইসলাম কে পরিপূর্ণ জীবন বিধান
হিসেবে গ্রহন করাতেই আমাদের সম্মান। পর্দা কে.. মন
থেকে মেনে নেওয়াতেই আমাদের সম্মান....।
হে আল্লাহ! আমাদেরকে পর্দাহীনতার অভিশাপ
থেকে রক্ষা করো। বাঁচাও পাশ্চাত্য সভ্যতার বিধ্বংস
ছোবল থেকে.... আমীন. --

Powered by Blogger.