একজন আদর্শ স্বামীর কতিপয় গুণাবলী...
একজন আদর্শ স্বামীর কতিপয়
গুণাবলীঃ
(১) স্বামীকে অবশ্যই দ্বীনদ্বারী
ও সুন্দর চরিত্রের অধিকারী হওয়া।
(২) স্ত্রীকে গভীর ভাবে
ভালবাসা এবং তার আবেগ ও
অনুভূতিকে মূল্যায়ন করা।
(৩) আকর্ষণীয় ব্যক্তিত্বের
অধিকারী হওয়া।
(৪) আত্মবিশ্বাসী ও সিদ্ধান্ত
গ্রহণের যোগ্যতা থাকা।
(৫) ধৈর্যশীল হওয়া এবং
সংসারের দায়িত্ব পালনে
আন্তরিক হওয়া।
(৬) স্ত্রীর কাজে যথা সম্ভব
সহযোগিতা করা।
(৭) স্ত্রীর প্রশংসা করা এবং তার
কাজের প্রশংসা করা।
(৮) স্ত্রীর কোন কাজে ভুল হলে,
রাগারাগি না করে তাকে
ভালোবাসার সাথে বুঝানো।
(৯) স্ত্রীকে একা রেখে কখনোই
দীর্ঘ কাল ভ্রমনে বা কাজের
উদ্দেশ্যে বাহিরে না থাকা।
(১০) যে কোন উদ্দেশ্যই হোক, দীর্ঘ
কাল বাহিরে থাকলে স্ত্রীকে
সঙ্গে করে নিয়ে যাওয়া।
(১১) পরিচ্ছন্ন দেহ এবং পরিপাটি
পোশাক পরিধানে যত্নবান হওয়া।
(১২) ধূমপান ও নেশা দ্রব্য থেকে
পরিপূর্ণ বিরত থাকা।
